ভূমিকা (Editable Version):
বতমান সময়ে ছোট থেকে বড় প্রায় সবাই মোবাইল, কম্পিউটার বা টিভির সামনে অনেক সময় কাটায়। এর জন্য চোখে চাপ পড়ে, চোখ শুকিয়ে যায় এবং আস্তে আস্তে দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে। অনেক জন এই বিষয়টি গুরুত্ব দেয় না, কিন্তু চোখ আমাদের প্রতিদিনের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ। তাই চোখের যত্ন নেওয়া খুবই দরকার । এই পোস্টে আমরা চোখ ভালো রাখার জন্য কিছু সহজ ও কার্যকরি উপায় সম্পর্কে জানবো।
কেন চোখের যত্ন দরকার?
চোখ আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। চোখ ভালো না রাখলে প্রতিদিনের জীবন অনেক কঠিন হয়ে যায়। নিয়মিত যত্ন না নিলে যে সমস্যা হতে পারে____
-
চোখ জ্বালাপোরা করতে পারে
- চোখ দিয়ে পানি পড়তে পারে
-
মাথা ব্যাথা করতে পারে
- দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যেতে পারে
চোখ যত্ন নেওয়ার জন্য ১০টি সহজ উপায়:
১. ২০-২০-২০ নিয়ম মানো
প্রতি ২০ মিনিট পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকাও।
২. পর্যাপ্ত পানি পান করো বেশি করে
শরীরে পানির পরিমাপ কম হলে চোখ শুকিয়ে যায়।
৩. বেশি করে ঘুমাও
প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম চোখের জন্য খুব দরকার।
৪. অনেক সময় ধরে স্ক্রিনে তাকিয়ে থাকা যাবে না
অতিরিক্ত মোবাইল ব্যবহার চোখের ক্ষতি করে।
৫. সঠিক আলোতে কাজ করো
অন্ধকারে মোবাইল ব্যবহার করলে চোখে চাপ পড়ে।
৬. চোখ পরিষ্কার রাখো
নোংরা হাত দিয়ে চোখ স্পর্শ করো না।
৭. পুষ্টিকর খাবার খাও
গাজর, মাছ, ডিম—চোখের জন্য খুব ভালো।
৮. রোদে সানগ্লাস ব্যবহার করা খুব দরকার
সূর্যের ক্ষতিকর আলো থেকে চোখ রক্ষা করে।
৯. চোখের ব্যায়াম করো
চোখ ঘুরানো বা বন্ধ করে রাখা—চোখকে আরাম দেয়।
১০. নিয়মিত চোখ পরীক্ষা করাও
সমস্যা হলে দ্রুত ডাক্তারের কাছে জান ।
উপসংহার:
চোখ আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ। তাই এখন থেকেই সচেতন হওয়া দরকার। ছোট ছোট খারাপ অভ্যাস পরিবর্তন করলেই চোখ ভালো রাখা সম্ভব। নিয়ম মেনে চললে তুমি দীর্ঘদিন সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে পারবে ইনআল্লাহ ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url