ফ্রিল্যান্সিং__ নিজের স্বপ্নকে নিজের হাতে গড়ে তোলার পথ
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং শুধু একটি কাজ নয়, এটি একটি স্বাধীন জীবনধারা। যেখানে আপনি নিজের সময়, নিজের দক্ষতা আর নিজের সিদ্ধান্ত দিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারেন।
অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং মানে খুব সহজে টাকা আয় করা। কিন্তু বাস্তবতা হলো__এখানে সফল হতে হলে দরকার ধৈর্য, নিয়মিত শেখা এবং নিজের ওপর বিশ্বাস।
ফ্রিল্যান্সিং শেখার প্রথম ধাপ হচ্ছে একটি নির্দিষ্ট স্কিল বেছে নেওয়া। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা কনটেন্ট রাইটিং। এরপর ধীরে ধীরে প্র্যাকটিস, প্রজেক্ট তৈরি এবং নিজের পোর্টফোলিও শক্ত করা—এই প্রক্রিয়াটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—হার না মানা। প্রথম দিকে কাজ না পাওয়া, ক্লায়েন্ট রিজেক্ট করা—এসবই এই জার্নির অংশ। কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে যায়, তারাই একসময় সফল ফ্রিল্যান্সার হয়ে ওঠে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url